সি ভাষার সিনট্যাক্স
টপিক ০১টপলাইন আইসিটি

সি প্রোগ্রাম পরিচিতি

সি (C) একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। এটি একটি তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। ডেনিস রিচি (Dennis Ritchie) ১৯৭০-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে সি ভাষার বিকাশ ঘটান। তোমরা ইতোমধ্যে জেনেছো, পৃথিবীতে অনেক ধরনের প্রোগ্রামিং ভাষা রয়েছে। এর মধ্যে সি একটি গুরুত্বপূর্ণ ভাষা। প্রোগ্রামিং শেখার শুরুতে অনেক শিক্ষার্থী সি ভাষা শেখে। কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিষয়েও সি ভাষা শেখানো হয়।সি ভাষাকে মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা (Middle-Level Programming Language) বলা হয়। কারণ, এ ভাষায় উচ্চস্তরের ভাষার মতো বিভিন্ন গাণিতিক ও যৌক্তিক কাজ করা যায়। পাশাপাশি, পয়েন্টার ও মেমোরি ব্যবস্থাপনার মতো কাজের মাধ্যমে কম্পিউটারের মেমোরি ও হার্ডওয়্যারের কাছাকাছি স্তরেও কাজ করা যায়। সি ভাষা ব্যবহার করে বিভিন্ন ধরনের সফটওয়্যার, অপারেটিং সিস্টেমের অংশ, ডিভাইস ড্রাইভার এবং এমবেডেড সিস্টেম তৈরি করা হয়। এ ছাড়া গেম তৈরিসহ বিভিন্ন ক্ষেত্রেও সি ভাষার ব্যবহার রয়েছে।

সি ভাষার বৈশিষ্ট্য

  • সি ভাষায় বড় হাতের ও ছোট হাতের অক্ষরকে আলাদা হিসেবে বিবেচনা করা হয়। যেমন, sum এবং Sum দুটি ভিন্ন নাম।
  • সি ভাষায় একটি প্রোগ্রামকে বিভিন্ন ফাংশন ও যৌক্তিক অংশে ভাগ করে সাজানো যায়। ফলে প্রোগ্রাম বোঝা, পরীক্ষা করা এবং রক্ষণাবেক্ষণ করা সহজ হয়।
  • সি ভাষায় বিভিন্ন কাজের জন্য প্রস্তুত ফাংশন রয়েছে। যেমন, printf() ফাংশনের সাহায্যে পর্দায় তথ্য প্রদর্শন করা যায়।
  • প্রোগ্রামের কোড সম্পর্কে ব্যাখ্যা লেখার জন্য সি ভাষায় সিঙ্গেল লাইন (//) ও মাল্টিলাইন (/* ... */) কমেন্ট ব্যবহার করা যায়।
CC++
সি একটি Structured Programming LanguageC++ একটি Object Oriented Programming Language
সি ভাষার এক্সটেশন .cC++ এর এক্সটেশন .cpp
ক্লাস ও অবজেক্ট নেইক্লাস ও অবজেক্ট আছে

নোট: সি এবং সি++ ভাষা এক নয়। তবে, সি ভাষা থেকেই সি++ ভাষার উৎপত্তি।

প্রশ্ন প্রস্তুত হচ্ছে...

সি ভাষার সিনট্যাক্স

সিনট্যাক্স (Syntax) বলতে কোনো প্রোগ্রামিং ভাষায় নির্দেশনা লেখার নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতিকে বোঝায়। প্রতিটি প্রোগ্রামিং ভাষার নিজস্ব সিনট্যাক্স রয়েছে। সিনট্যাক্স অনুসরণ না করলে প্রোগ্রামে ত্রুটি দেখা দিতে পারে।

সি ভাষার সিনট্যাক্স

ভিডিও দেখুন
c
1#include <stdio.h>
2int main()
3{
4    printf("Hello World");
5    return 0;
6}

প্রোগ্রামের আউপুট

Hello World

কাজ

তোমার নাম প্রদর্শনের জন্য একটি সি প্রোগ্রাম লিখ

উপরের প্রোগ্রামটি প্রথমবার দেখেই প্রতিটি লাইন বুঝতে হবে, এমন কোনো কথা নেই। আপাতত প্রোগ্রামটি কীভাবে স্ক্রীনে একটি লেখা প্রদর্শন করে, সেটি বোঝার চেষ্টা করো। এখানে printf() ফাংশনের মাধ্যমে Hello World লেখাটি প্রদর্শন করা হয়েছে। তুমি যদি Hello World-এর পরিবর্তে নিজের নাম লেখো, তাহলে প্রোগ্রামটি চালালে তোমার নাম দেখা যাবে। পরবর্তী আলোচনায় প্রোগ্রামের প্রতিটি অংশ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

✓

মনে রাখুন

  • সি ভাষার জনক ডেনিস রিচি
  • সি ভাষার এক্সটেনশন .c
  • সি ভাষাকে মধ্যম স্তরের ভাষাও বলা হয়
  • সি ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না