প্রোগ্রামিং ভাষা পরিচিতি
মনে করুন, আপনার ২টি সংখ্যা যোগ করার প্রয়োজন। তখন আপনার কোন বন্ধুকে সংখ্যাগুলো যোগ করতে বললেন এবং সে যোগ করে আপনাকে ফলাফল দিয়ে দিল। এখানে আপনার বন্ধু আপনার একটি সমস্যা সমাধান করে দিল। কম্পিউটারকে শুধু দুটি সংখ্যা যোগ করো বললেই সে কাজটি করতে পারবে না। তাকে ধাপে ধাপে নির্দেশনা দিতে হবে। কম্পিউটারকে ধারাবাহিকভাবে বলে দিতে হবে।
- 1দুটি সংখ্যা নাও।
- 2দুটি সংখ্যা যোগ করো
- 3ফলাফল প্রদর্শন করো
উপরে দুটি সংখ্যা যোগ করার জন্য আমরা কয়েকটি ধারাবাহিক নির্দেশনা দিলাম। এই নির্দেশনাগুলোর সমষ্টিই একটি প্রোগ্রাম।
গুরুত্বপূর্ণ সংজ্ঞা
কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে ধারাবাহিকভাবে নির্দেশনার দেওয়ার সমষ্টিই হচ্ছে প্রোগ্রাম।
যিনি প্রোগ্রাম তৈরি করেন বা লেখেন, তাকে প্রোগ্রামার (Programmer) বলা হয়। প্রোগ্রাম তৈরির জন্য নির্দেশনা লেখা, পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন করার পুরো প্রক্রিয়াকে প্রোগ্রামিং (Programming) বলা হয়।
প্রোগ্রামিং ভাষা
আমাদের ভাষা বাংলা। কম্পিউটারেরও একটি নিজস্ব ভাষা রয়েছে। সেই ভাষার নাম হচ্ছে মেশিন ভাষা। সেই ভাষায় শুধুমাত্র ০ এবং ১ রয়েছে। অর্থাৎ, কম্পিউটার সরাসরি শুধু ০ এবং ১ বুঝতে পারে। এছাড়া, পৃথিবীর আর কোন বর্ণ, অঙ্ক, চিহ্ন বুঝতে পারে না। সুতরাং, আমরা যদি কম্পিউটারকে কোন নির্দশেনা দিতে চাই তাহলে অবশ্যই ০ এবং ১ এ দেওয়া উচিত। তা না হলে তো কম্পিউটার কিছুই বুঝতে পারবে না। কিন্তু, সবকিছু ০ এবং ১ দিয়ে কি নির্দশনা দেওয়া সম্ভব? যেমন, Topline শব্দটিকে বাইনারিতে প্রকাশ করলে পাওয়া যায়:
উদাহরণ: Topline-এর বাইনারি রূপ
01010100 01101111 01110000 01101100
01101001 01101110 01100101প্রশ্ন প্রস্তুত হচ্ছে...
একটি সম্পূর্ণ প্রোগ্রাম এর চেয়ে অনেক বেশি বড় এবং জটিল হতে পারে। এভাবে প্রোগ্রাম লেখা মানুষের জন্য অত্যন্ত কঠিন, সময়সাপেক্ষ এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, আমরা কম্পিউটারের ভাষা বুঝিনা, কম্পিউটারও আমাদের ভাষা বুঝে না। তাহলে উপায়? - এর সমাধান হচ্ছে প্রোগ্রামিং ভাষা।
মনে রেখো
কম্পিউটারকে নির্দেশনা দেওয়ার জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে।
প্রোগ্রামিং ভাষা বিভিন্ন ধরনের বর্ণ, অঙ্ক এবং চিহ্নের সমন্বয়ে গঠিত যা মানুষ আয়ত্ব করতে পারে। তবে, প্রোগ্রামিং ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। কারণ, কম্পিউটার তো শুধু ০ এবং ১ চিনে। প্রোগ্রামিং ভাষাকে অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করার পর কম্পিউটার তা বুঝতে পারে।
পৃথিবীতে প্রচুর প্রোগ্রামিং ভাষা রয়েছে। এদের মধ্যে জনপ্রিয় কিছু ভাষার নাম হল: C, C++, Java, Python, JavaScript, PHP ইত্যাদি। একেক কাজের জন্য একেক ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। যেমন; আপনি যদি অ্যান্ডয়েডের অ্যাপ বানাতে চান তাহলে Kotlin, Java ভাল, যদি iPhone এর জন্য অ্যাপ বানাতে চান তাহলে Swift ভাল, যদি গেইম বানাতে চান তাহলে C++ ভাল; ওয়েবসাইটের জন্য JavaScript, PHP, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের জন্য Python উপযুক্ত
নিজে উত্তর দাও
প্রশ্ন প্রস্তুত হচ্ছে...
| কাজের ক্ষেত্র | উপযুক্ত প্রোগ্রামিং ভাষা |
|---|---|
| ওয়েবসাইট (Frontend) | JavaScript |
| ওয়েবসাইট (Backend) | JavaScript, PHP, Python, Java, Go |
| Android অ্যাপ | Kotlin, Java |
| iPhone (iOS) অ্যাপ | Swift |
| ডেস্কটপ সফটওয়্যার | C#, Java, C++ |
| গেম ডেভেলপমেন্ট | C++, C# |
| কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) | Python |
| ডেটা সায়েন্স | Python, R |
| অটোমেশন (Automation) | Python |
| রোবটিক্স | Python, C++ |
| অপারেটিং সিস্টেম | C, C++ |
| ডাটাবেজ নিয়ে কাজ | SQL |
নোট: উপরের ছকটি মুখস্থ করার প্রয়োজন নেই। কাজের ক্ষেত্র অনুযায়ী বিভিন্ন প্রোগ্রামিং ভাষার ব্যবহার সম্পর্কে ধারণা রাখাই যথেষ্ট।
প্রোগ্রামিং ভাষার প্রজন্ম
- ১ম প্রজন্ম (১৯৪৫)মেশিন ভাষা
- ২য় প্রজন্ম (১৯৫০)অ্যাসেম্বলি ভাষা
- ৩য় প্রজন্ম (১৯৬০)উচ্চস্তরের ভাষা
- ৪র্থ প্রজন্ম (১৯৭০)অতি উচ্চস্তরের ভাষা
- ৫ম প্রজন্ম (১৯৮০)ন্যাচারাল ভাষা
মেশিন ভাষা
কম্পিউটার শুধুমাত্র ০ এবং ১ বুঝতে পারে। কম্পিউটারের ভাষার লিখিত ভাষাকে মেশিন ভাষা বলে।
মেশিন ভাষার বৈশিষ্ট্য
- ০ এবং ১ দ্বারা লিখিত
- কম্পিউটার সরাসরি বুঝতে পারে
- অনুবাদ করার প্রয়োজন নেই
- ডিবাগ করা কঠিন
- প্রোগ্রাম দ্রুত কার্যকর হয়
অ্যাসেম্বলি ভাষা
বিভিন্ন ধরনের সাংকেতি চিহ্ন ব্যবহার করে লিখিত ভাষাকে অ্যাসেম্বলি ভাষা বলে।
অ্যাসেম্বলি ভাষার বৈশিষ্ট্য
- সাংকেতিক চিহ্ন ব্যবহার করে লিখিত
- কম্পিউটার সরাসরি বুঝতে পারে না
- অনুবাদ করার প্রয়োজন হয়
- ডিবাগ করা তুলনামূলক সহজ
মনে রাখুন
- কম্পিউটারের ভাষা ০ এবং ১
- কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে ধারাবাহিকভাবে নির্দেশনার দেওয়ার সমষ্টিই হচ্ছে প্রোগ্রাম।
- কম্পিউটারকে নির্দেশনা দেওয়ার জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে
- প্রোগ্রামিং ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না